Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts

Saturday, January 21, 2017

নিষাদ

হুমায়ুন আহমেদ বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। হুমায়ুন আহমেদের অন্যান্য সৃষ্টির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি “নিষাদ”। নিষাদ উপন্যাসটি পিডিএফ আকারে পেতে ক্লিক করুন এখানে।

Friday, December 30, 2016

২০১৭ সালের প্রতি

শর্ত ছিল বাসবে ভালো, ব্যথা দেবে না
রঙয়ের নদী শতেক হবে, দুঃখ পাবো না
তেল নুন জল সবই দেবে, অভাব থাকবে না
সুখবরের পেপার দেবে, খারাপ লাগবে না।

কত কিছু করার ছিলো হয়ে উঠল না
চলে গেলে তারে ত আর বলা যায় না-
থাক রে বসে, জুড়াই মন, মন ভালো না-
আজকে থাক, একটু থেকে কালকে যাস না-

Wednesday, December 28, 2016

শুধু ভয়

আদিগন্ত মাঠের কপালে কুয়াশা ঘনাতে দেখে সন্ধ্যায়-
খুব ভয় পেয়ে যায় আমার, ক্ষুদ্র পকেটের ভেতর
বাস- যদি খুবলে খায় যদি আমাকেও তার মত 
বিশাল শূন্যতায় থাকতে হয়-এমনি ভয়।

Monday, December 26, 2016

মত চতুষ্টয়

১।
প্রেম বিরহের প্রতিরূপ বা বিষাদ মাত্রই প্রেম
ফুল খোঁজে বিঁধলে কাঁটা, 
বলোনা তাকে ব্যথা

ওটাও প্রেম।

২।
চায়ের কাপে হট্টরোলে
দেদার উন্নয়ন
রাস্তাঘাটের কাটা পেটে
তার সম্মেলন-

আপনাদের চোখের মণি-
গুলো হোক হীরার মতন

Saturday, December 24, 2016

আজ অফিসে

আজ অফিসে কাজ ফেলে তোমার ঝর্ণা-চুম্বনের
কথা মনে পড়ছিলো খুব যে স্রোতে মোমবাতির
মত শুভ্রতা ছিলো-বিপুল দুঃখ ছিলো- সুখ-দুঃখের
পুরাণ ছিলো যেনবা লৌকিক অ্যাডোনিস কোন-
পুরোটাই বিবর।

আজ অফিসে কিছুই হয়নি কোন কাজ কেন জানো? তার তথাকথিত চোখের রেলিং-এ বসেছিলো
একটা সবুজ মগ্ন-বিষণ্ণ ফড়িং এবং তার শুঁড়ও
দৃপ্ত ভঙ্গিতে টানছিলো সিগারেট।

কবি রহমান হেনরীর কবিতা

সুরতহাল রিপোর্ট
#
কাশের বনে রক্ত লেগে আছে
ছিটেফোঁটা নিরন্ন অঞ্চলে;
(মেঘের) চোখ জ্বলে যায় জলে
#
চরের পাশে হাঁটুর সমতলে—
মৃত-মানুষ এবং ঝাঁকের মাছে
যুদ্ধ শেষে ছড়ায় নাড়িভূঁড়ি
নদী দাঁড়ায় হাঁটুর সমতলে
আমরা চরের বালুই কেবল খুঁড়ি!

বিপুল চক্রবর্তীর দুটি কবিতা

বিপুল চক্রবর্তীর দুটি কবিতা



ময়লাগাড়ি


একটা বোটকা গন্ধ আটকে আছে

ভোর
দেখো, সদ্য ফুটে ওঠা মেয়েটি
নাকে মুখে রুমাল
এরই মধ্যে কেমন মুষড়ে পড়েছে

Friday, December 23, 2016

স্বীকার্য সমগ্র

যেদিন তোমার কমবে দুঃখ
বোলো আমায় বোলো
দু দশ নয় একশটা
মোহন কাব্য দেবো।
যদি তোমার ভাল্লাগেনা
ছুঁড়ে ফেলে দিও
তবুও আমি খুশিই হবো
তোমার ছোঁয়া পাবো
যেদিন তোমার ঝরবে সুখ
বোলো আমায় বোলো
বাজার থেকে কিছু আরো
দুঃখ এনে দেবো।
যদি তোমার লাগে কষ্ট
দূরেই না হয় যেও
তবুও আমার লাগবে ভালো
তোমার হেলা পাবো।

--------সাইফুল করীম