বিপুল চক্রবর্তীর দুটি কবিতা
ময়লাগাড়ি
একটা বোটকা গন্ধ আটকে আছে
ভোর
দেখো, সদ্য ফুটে ওঠা মেয়েটি
নাকে মুখে রুমাল
ওকে সইতে বলো
ওকে বলো
এই কটু গন্ধ এই ময়লাগাড়ি যত দূরেই যাক
আরও ঢের ঢের দূরে আমাদের যাওয়া
তোমার মারের পালা শেষ হলে
পা থেকে মাথা পর্যন্ত চাবুকের দাগ যেন থাকে
এমন ভাবে মারো
দাগ যেন বসে থাকে বেশ কিছু দিন
এমন ভাবে মারো
এমন ভাবে মারো
তোমার মারের পালা শেষ হলে
আমাকে দেখায় যেন ডোরাকাটা বাঘের মতন
* কবি বিপুল চক্রবতী: জন্ম ১৯৫৫ সালের ২৫ মার্চ, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায়। কিন্তু শৈশব-কৈশোর কেটেছে কখনও বাঁকুড়ায়, কখনও উত্তরবঙ্গের ডুয়ার্সে। বর্তমানে কোলকাতায় থাকেন।
No comments:
Post a Comment