আমাদের সম্পর্কে

এই ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। মানুষের সীমাহীন অতলান্তিক বৈচিত্রপূর্ণ ভাবনাগুলোকে শৈল্পিক রুপে প্রকাশ এবং পাঠকদের পাঠগত নির্যাস তথা হীরার মত কিছু মূল্যবান মতামত সংগ্রহ করাই এই ব্লগের মূল উদ্দেশ্য।  আমাদের সাহিত্য, সংস্কৃতি, তাত্ত্বিক আলোচনার সীমিত বলয়টিকে আরেকটু বিস্তৃত করা, অন্যভাবে চিন্তা করার উপাদানগুলোকে সৌকর্যমন্ডিত করা এবং শুধু তাই নয় মানবিক আকাশের মাঝে নক্ষত্রের মত আলো ছড়ানোর প্রত্যয়ে বিক্ষেপণ সব সময় কাজ করে যাবে। আর এজন্য পাঠক, জ্ঞানী-গুনী, বিদগ্ধজন, সাহিত্যপ্রেমী, গবেষক, বিশ্লেষক তথা সাহিত্যানুরাগী প্রতিটি মতের প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল।

দেশে লেখালিখির জগতের অভাব নেই কিন্তু আমাদের কাছে মনে হয়েছে বাংলা ভাষার যে বিপুল সম্ভাবনা আছে তা প্রায়শ আমরা অগ্রাহ্য করে যাচ্ছি কিংবা করতে হচ্ছে আমাদের। কী সাহিত্য, কী তাত্ত্বিক আলোচনা কোথায় বাংলাদেশীরা নেই- কোথায় বাঙ্গালি নেই- তবুও আমাদের চিন্তাজগতের রুগ্নতা-বাংলা ভাষায় সাহিত্য, তাত্ত্বিক আলোচনার সীমাবদ্ধতা প্রতিটি সুস্থ-স্বাভাবিক মানুষের মত আমাদেরও ভাবায়। বয়সে তরুণ আমরা, অভিজ্ঞতায় প্রাজ্ঞ নই কিন্তু আমাদের চিন্তা, মনন ও মানসপটে অনুরণিত বাংলাভাষার শাণিত স্বরগুলো যে আজো ধূলি ধূসরিত নয়- একথা বারবার আমরা বলে যাব এবং এক্ষেত্রে বিক্ষেপণকে সব সময়েই আপনারা বলিষ্ঠ কন্ঠ হিসেবে পাবেন।  

ব্লগটি এখনো নির্মাণাধীন।

পাঠকদের গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ এই ব্লগের যাত্রায় সহায়ক ভূমিকা রাখতে পারে। সুতরাং প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

No comments:

Post a Comment