Showing posts with label সাম্প্রতিক. Show all posts
Showing posts with label সাম্প্রতিক. Show all posts

Wednesday, March 7, 2018

ফিলিস্তিনে ইসরায়েলের পুরনো আগুনে ঘি ঢালছে ট্রাম্প !!


নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলির অন্যতম একটি ছিলো তিনি নির্বাচিত হলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবেন। এর আগে বিল ক্লিনটন এবং জর্জ বুশও একইরকম অঙ্গীকার করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা সে অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের অবস্থান থেকে মনে হচ্ছে তিনি ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছেন। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সব ধরনের আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন যেন উঠে পড়ে  লেগেছে।

Wednesday, January 4, 2017

“সামাজিক মানুষ” কতটা স্বাধীন?


সামাজিক অসমতা যাদেরকে ছুঁয়ে যায় তারা হয়তো সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সেই সমাজের সদস্য হওয়ার স্বপ্ন দেখেন। অনেকে এই লক্ষ্যে কাজও করেন। তবে আমার উপলব্ধি এবং দর্শন কিছুটা ভিন্ন, যদিও ঐ সমতাভিত্তিক সমাজের তালাশে আমার অনাপত্তি ও পূর্ণ সমর্থন রয়েছে। সামাজিক অসমতা আমার কাছে বর্তমান সমাজের টিকে থাকার অন্যতম ভিত্তি বলে ধরা দেয়। এছাড়া, বর্তমান সমাজব্যবস্থা অতি মাত্রায় পুঁজিবাদী হওয়ায় অসমতা আরো পোক্ত হয়েছে কেননা অসমতা পুঁজিবাদের অন্যতম বৈশিষ্ট্য। আমি থিওডর এ্যাডোর্নোর মতই মনি করি যে পুঁজিবাদকে উৎখাত করার সময় এবং সুযোগ উভয়ই আমরা অতিক্রম করে ফেলেছি, ফলে পুঁজিবাদের বিনাশ ঘটানো এখন এক অলীক চিন্তা।

Wednesday, December 28, 2016

বিজ্ঞান ও প্রযুক্তি শুধুমাত্র পাশ্চাত্যের “সম্পত্তি” নয়!


বিজ্ঞান ও প্রযুক্তির সাথে বর্তমান মানুষের সম্পর্ক ঠিক শরীরের সাথে শ্বাস প্রশ্বাসের সম্পর্কের মতনই।কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমান কাল পর্যন্ত প্রযুক্তিক যে উৎকর্ষতা ঘটেছে সেখানে পাশ্চাত্যের ভূমিকা অতি উজ্জ্বল হিসেবে দৃশ্যমান। নিত্য নতুন উদ্ভাবন, সময়ের সাথে সাথে জীবনে গতির সঞ্চারণে আমরা পশ্চিমা বিজ্ঞানীদের কাছে ঋণী। এই বিষয়ে হয়তো খুব বেশি মানুষ দ্বিমত পোষণ করবেনা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেরই অজানা তা হলো পশ্চিমা বিজ্ঞানীদের এই বিস্তর উৎকর্ষতার পেছনেও গল্প আছে যা অধিকাংশ সময়েই অব্যক্ত কিংবা লুক্কায়িত থেকে গেছে।