Showing posts with label তত্ত্বীয়. Show all posts
Showing posts with label তত্ত্বীয়. Show all posts

Friday, January 6, 2017

“জেন্ডার ট্রাবল”

জুডিথ বাটলারের “জেন্ডার ট্রাবল” সমসাময়িক নারীবাদী তত্ত্বে একটি গুরুত্বপূর্ণ কাজ। হেলেন এই ভিডিওতে জেন্ডার ট্রাবল গ্রন্থটির সারাংশ তুলে ধরেছেন। 

Wednesday, January 4, 2017

“সামাজিক মানুষ” কতটা স্বাধীন?


সামাজিক অসমতা যাদেরকে ছুঁয়ে যায় তারা হয়তো সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সেই সমাজের সদস্য হওয়ার স্বপ্ন দেখেন। অনেকে এই লক্ষ্যে কাজও করেন। তবে আমার উপলব্ধি এবং দর্শন কিছুটা ভিন্ন, যদিও ঐ সমতাভিত্তিক সমাজের তালাশে আমার অনাপত্তি ও পূর্ণ সমর্থন রয়েছে। সামাজিক অসমতা আমার কাছে বর্তমান সমাজের টিকে থাকার অন্যতম ভিত্তি বলে ধরা দেয়। এছাড়া, বর্তমান সমাজব্যবস্থা অতি মাত্রায় পুঁজিবাদী হওয়ায় অসমতা আরো পোক্ত হয়েছে কেননা অসমতা পুঁজিবাদের অন্যতম বৈশিষ্ট্য। আমি থিওডর এ্যাডোর্নোর মতই মনি করি যে পুঁজিবাদকে উৎখাত করার সময় এবং সুযোগ উভয়ই আমরা অতিক্রম করে ফেলেছি, ফলে পুঁজিবাদের বিনাশ ঘটানো এখন এক অলীক চিন্তা।

Wednesday, December 28, 2016

বিজ্ঞান ও প্রযুক্তি শুধুমাত্র পাশ্চাত্যের “সম্পত্তি” নয়!


বিজ্ঞান ও প্রযুক্তির সাথে বর্তমান মানুষের সম্পর্ক ঠিক শরীরের সাথে শ্বাস প্রশ্বাসের সম্পর্কের মতনই।কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমান কাল পর্যন্ত প্রযুক্তিক যে উৎকর্ষতা ঘটেছে সেখানে পাশ্চাত্যের ভূমিকা অতি উজ্জ্বল হিসেবে দৃশ্যমান। নিত্য নতুন উদ্ভাবন, সময়ের সাথে সাথে জীবনে গতির সঞ্চারণে আমরা পশ্চিমা বিজ্ঞানীদের কাছে ঋণী। এই বিষয়ে হয়তো খুব বেশি মানুষ দ্বিমত পোষণ করবেনা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেরই অজানা তা হলো পশ্চিমা বিজ্ঞানীদের এই বিস্তর উৎকর্ষতার পেছনেও গল্প আছে যা অধিকাংশ সময়েই অব্যক্ত কিংবা লুক্কায়িত থেকে গেছে।

Monday, December 26, 2016

মিশেল ফুকোর “গভার্নমেন্টালিটি” ও শোষণের নয়া ঢং

(শেষ খন্ড)

নব্য উদারনৈতিকরাজনীতি

থমাস লেমকে (Thomas Lemkeতাঁর আলোচনায় গভার্নমেন্টালিটি তত্ত্ব দিয়ে নব্য উদারনৈতিক রাজনীতি, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় যে শাসন, শোষণ কিংবা ক্ষমতা চর্চার ধরন রয়েছে সেগুলিকে সামনে এনে সমালোচনা করেছেন। তিনি ভিন্নতা থাকা সত্ত্বেও এন্থনি গিডেন্স, পিয়েরে বুর্দোর কাজের যোগসূত্রতা অনুধাবন করে, তাদের মার্ক্সিস্ট তত্ত্বের আলোকে নব্য উদারনৈতিকতাবাদের কিছু সমালোচনা উল্লেখ করেন। প্রথমত,নব্য উদারনৈতিকতাবাদ হচ্ছে একটা মতাদর্শ। দ্বিতীয়ত, এটা এমন পরিকল্পনা যার লক্ষ্য হচ্ছেঅসভ্যধনতন্ত্রকেসভ্যকরা এবং তৃতীয়ত, নব্য উদারনৈতিকতাবাদ হচ্ছে একধরনের অর্থনৈতিক-রাজনৈতিক বাস্তবতা। লেমকে মনে করেন, যদি এই তিনটি

Sunday, December 25, 2016

মিশেল ফুকোর “গভার্নমেন্টালিটি” ও শোষণের নয়া ঢং

(দ্বিতীয় খন্ড)

গভার্নমেন্টালিটির তত্ত্বীয় আলোচনা 

যদিও ‘গভার্নমেন্টালিটি’ প্রত্যয়টি ফুকোর তত্ত্বায়নের অংশ তবে ফুকো স্পষ্টভাবে এ বিষয়ে আলাদা কোন বই বা প্রবন্ধ লেখেননি বরং তাঁর বিভিন্ন তাত্ত্বিক আলোচনাতে বিষয়টি এসেছে। পরবর্তীতে ফুকোর শিষ্যরা এবং অন্যান্য উত্তরাধুনিক তাত্ত্বিকগণ এই তত্ত্বের আলোচনার প্রসার ঘটান। কিছু পন্ডিতের মতে, governmentality হচ্ছে “gouverner” এবং “mentalite” এর মধ্যকার যোগসূত্রিতা। তবে, ফুকো তাঁর আলোচনায় গভার্নমেন্টালিটি দ্বারা শুধুমাত্র শক্তপোক্ত রাজনৈতিক সংজ্ঞাই দেননি বরং আরো বিস্তৃতভাবে ব্যক্তিকে সম্পৃক্ত করে দেখেছেন।

Saturday, December 24, 2016

মিশেল ফুকোর “গভার্নমেন্টালিটি” ও শোষণের নয়া ঢং


মিশেল ফুকো
(প্রথম খন্ড)

বিদ্যমান সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত প্রচলিত সম্পর্ক কাঠামো যে ভীষণরকম অসমতাকে ধারণ করে তা একদিকে সমাজের সদস্য দৈনন্দিন আচরণকে প্রভাবিত করে অন্যদিকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বিশেষায়িত এই সম্পর্ক আচরণের ধরণকে পুনরুৎপাদিত করে। মিশেল ফুকো অন্যান্য সমসাময়িক চিন্তুকগণ বিভিন্ন আলোচনায় স্পষ্ট করেন এই সম্পর্ক কিভাবেক্ষমতার সম্পর্কেরুপান্তরিত হয়। সমাজে বসবাসরত মানুষের একে অপরের সাথে,প্রতিষ্ঠানের সাথে এমনকি স্বয়ং রাষ্ট্রের সাথে সেসকল সম্পর্ক দ্বারা সম্পর্কিত সেখানেও ক্ষমতা বিদ্যমান রয়েছে। ফলে, নানাভাবে, ভিন্ন ভিন্ন কর্ম(পড়তে পারেন এ্যাক্ট) পরিবেশে এই ক্ষমতা চর্চিত হয় অন্যকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এবং নিয়ন্ত্রণের