Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts
Friday, December 30, 2016
চিঠি আর একটি বেদনা
তোমার গোলাপ বাগান আছে
কেমন?
বেশ আছি আমি, কষ্টও, কোন চিন্তা কোরনা
তোমার উদ্যান থেকে কোন ফুল
নেব না
ভেবো না
এতটুকু জানার ছিলো- প্রেম যদি ফুল হয়
সুখ যদি নদী হয়, দুঃখ কী
তবে বোশেখি
Wednesday, December 28, 2016
Monday, December 26, 2016
মত চতুষ্টয়
Labels:
অণু কবিতা,
কবি,
কবি সাইফুল করীমের কবিতা,
কবিতা,
সাহিত্য
Saturday, December 24, 2016
আজ অফিসে
কথা মনে পড়ছিলো খুব যে স্রোতে মোমবাতির
মত শুভ্রতা ছিলো-বিপুল দুঃখ ছিলো- সুখ-দুঃখের
পুরাণ ছিলো যেনবা লৌকিক অ্যাডোনিস কোন-
পুরোটাই বিবর।
আজ অফিসে কিছুই হয়নি কোন কাজ কেন জানো? তার
তথাকথিত চোখের রেলিং-এ বসেছিলো
একটা সবুজ
মগ্ন-বিষণ্ণ ফড়িং এবং তার শুঁড়ও
দৃপ্ত
ভঙ্গিতে টানছিলো সিগারেট।
বিপুল চক্রবর্তীর দুটি কবিতা
বিপুল চক্রবর্তীর দুটি কবিতা
ময়লাগাড়ি
একটা বোটকা গন্ধ আটকে আছে
ভোর
দেখো, সদ্য ফুটে ওঠা মেয়েটি
নাকে মুখে রুমাল
এরই মধ্যে কেমন মুষড়ে পড়েছে
Friday, December 23, 2016
স্বীকার্য সমগ্র
যেদিন তোমার কমবে দুঃখ
বোলো আমায় বোলো
দু দশ নয় একশটা
মোহন কাব্য দেবো।
বোলো আমায় বোলো
দু দশ নয় একশটা
মোহন কাব্য দেবো।
যদি তোমার ভাল্লাগেনা
ছুঁড়ে ফেলে দিও
তবুও আমি খুশিই হবো
তোমার ছোঁয়া পাবো
ছুঁড়ে ফেলে দিও
তবুও আমি খুশিই হবো
তোমার ছোঁয়া পাবো
যেদিন তোমার ঝরবে সুখ
বোলো আমায় বোলো
বাজার থেকে কিছু আরো
দুঃখ এনে দেবো।
বোলো আমায় বোলো
বাজার থেকে কিছু আরো
দুঃখ এনে দেবো।
যদি তোমার লাগে কষ্ট
দূরেই না হয় যেও
তবুও আমার লাগবে ভালো
তোমার হেলা পাবো।
--------সাইফুল করীম
দূরেই না হয় যেও
তবুও আমার লাগবে ভালো
তোমার হেলা পাবো।
--------সাইফুল করীম
Subscribe to:
Posts (Atom)






