তোমার গোলাপ বাগান আছে
কেমন?
বেশ আছি আমি, কষ্টও, কোন চিন্তা কোরনা
তোমার উদ্যান থেকে কোন ফুল
নেব না
ভেবো না
এতটুকু জানার ছিলো- প্রেম যদি ফুল হয়
সুখ যদি নদী হয়, দুঃখ কী
তবে বোশেখি
ঝড়- সবই
ভাসায়
যদি প্রেম আশ্রয় হয়, ছায়া যদি
স্রোত হয়,
বিষাদের রুপ কী, কীই বা
তার পরিচয়
জানি প্রেম সুখি তুমি, উত্তরহীন
প্রশ্ন এগুলো
অব্যক্ত যন্ত্রণাদের ঠোঁটে
বেজে যাবে তবুও
ভালো থেকো
সুখে থেকো।
২)
হে প্রেম তুমি কন্টক শোভিত
পথে হাঁটো
মরা মাছ খাও, তোমার
ওষ্ঠ থেকে
চুঁয়ে পরুক কৃষ্ণ হ্রদ এবং
চুল হয়ে
যাক ঝুরি- প্রাচীন
অশ্বত্থের মতন।
তোমার সৌন্দর্যমুগ্ধ
পুঙ্গবটি বা
থার্ড ক্লাস কবিতার
জন্মদাত্রী
আজো
প্রেমে লেখে বেদনা অহোরাত্রি।
-----------------ধূসর বেলাভূমি
-----------------ধূসর বেলাভূমি

No comments:
Post a Comment