শর্ত ছিল বাসবে ভালো, ব্যথা দেবে না
তেল নুন জল সবই দেবে, অভাব
থাকবে না
সুখবরের পেপার দেবে, খারাপ লাগবে না।
কত কিছু করার ছিলো হয়ে উঠল না
চলে গেলে তারে ত আর বলা যায় না-
থাক রে বসে, জুড়াই মন, মন ভালো না-
বারো মাসের শিশুটির আর চক্ষু মেলে না
হাতে ধরা শর্ত-পত্র তাতে প্রবল উন্মাদনা
যেন নিজেই কোন এক অদ্ভুত-উন্মনা
ঘোর যেন কেউ, স্বয়ম্ভূ সে-কাউকে লাগে না-
আসিছে দিব্য কাল প্রাণ প্রাচুর্যের, হেলা
কোরো না
শর্তহীন, শংকাহীন বাঁচো, পরজীবী হইয়ো না
মুগ্ধরুপ আনন্দ হও, বিষাদ মেখো না
ভাল থেকো-ভাল রেখো- এই কামনা।
---------------------------------------------------------------- সাইফুল করীম

No comments:
Post a Comment