![]() |
| মিশেল ফুকো |
বিদ্যমান সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত ও প্রচলিত সম্পর্ক কাঠামো যে ভীষণরকম অসমতাকে ধারণ করে তা একদিকে সমাজের সদস্য দৈনন্দিন আচরণকে প্রভাবিত করে অন্যদিকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বিশেষায়িত এই সম্পর্ক ও আচরণের ধরণকে পুনরুৎপাদিত করে। মিশেল ফুকো ও অন্যান্য সমসাময়িক চিন্তুকগণ বিভিন্ন আলোচনায় স্পষ্ট করেন এই সম্পর্ক কিভাবে ‘ক্ষমতার সম্পর্কে’ রুপান্তরিত হয়। সমাজে বসবাসরত মানুষের একে অপরের সাথে,প্রতিষ্ঠানের সাথে এমনকি স্বয়ং রাষ্ট্রের সাথে সেসকল সম্পর্ক দ্বারা সম্পর্কিত সেখানেও ক্ষমতা বিদ্যমান রয়েছে। ফলে, নানাভাবে, ভিন্ন ভিন্ন কর্ম(পড়তে পারেন এ্যাক্ট) পরিবেশে এই ক্ষমতা চর্চিত হয় অন্যকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এবং নিয়ন্ত্রণের
মাধ্যমে। গুরুত্বপূর্ণ
বিষয়
হচ্ছে
সময়ের
আবর্তে
প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগতভাবে
ক্ষমতা চর্চার যে ঐতিহাসিক ধরণ তা পরিবর্তনশীল গতিশীলতার মধ্য দিযে
প্রবাহমান। এই বিষয়টি চিহ্নিত করে ফুকো দেখান ক্ষমতার চর্চা এবং নিয়ন্ত্রণ
প্রতিষ্ঠার যে
প্রাচীন
ধরণ
তার
থেকে
বিংশ
শতাব্দীর
ধরণ
আলাদা।
পূর্বে
যেখানে
ব্যক্তি
সরাসরি,
শারীরিকভাবে পরাধীনতার শৃঙ্খলে
আবদ্ধ
হয়ে
নিয়ন্ত্রিত হতো বর্তমানে
তা
অযৌক্তিক
বলে
বিবেচিত।
এখন
ক্ষমতা
ও
নিয়ন্ত্রণ অনেক বেশি কৌশল
নির্ভর
ও
বুদ্ধিবৃত্তিক। ক্ষমতার এই
নব্য
উদারনৈতিক ঢংয়ে ব্যক্তিকে
একদিকে
স্বাধীন
করে
দেয়া
হয়েছে
অন্যদিকে
বিছিয়ে
দেয়া
হয়েছে
এমন
সব
মতাদর্শিক শৃঙ্খল যা
তাকে
সর্বদা
একটা
নজরদারির
মধ্যে
রেখে
নিয়ন্ত্রণ করতে থাকে
অবচেতনে।
ফুকো
দেখাতে
চান
যে
আধুনিক
সময়ে
মানুষকে
অনেক
বেশি যৌক্তিক
করে
তোলার
চেষ্টা
করা
হয়েছে
কিন্তু
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
এই
‘যৌক্তিকতাও’ প্রভাবশালীদের নির্মাণ
যার
উদ্দেশ্য
হচ্ছে
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।ক্ষমতা চর্চার যে ঐতিহাসিক ধরণ তা পরিবর্তনশীল গতিশীলতার মধ্য দিযে
প্রবাহমান। এই বিষয়টি চিহ্নিত করে ফুকো দেখান ক্ষমতার চর্চা এবং নিয়ন্ত্রণ
এই পত্রের উদ্দেশ্য হচ্ছে ফুকোর গভার্নমেন্টালিটি
(Governmentality) ধারণার একটা সাধারণ বোঝাপড়া তৈরী করা যার দরুন স্পষ্ট করা যায় কিভাবে ক্ষমতা, শাসন, নিয়ন্ত্রণ এবং পলিসি একে অপরের সাথে আন্তপ্রবিষ্ট। যেহেতু পলিসি রাষ্ট্র বা সংস্থা কর্তৃক নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে প্রয়োজনীয় যৌক্তিকতাকে প্রকাশ করে এবং এই যৌক্তিকতা কৌশলগত নানান শব্দে, ফলাফলে কিংবা নাগরিকের আশা নিরাশায় প্রতিফলিত হয়ে তাকে বশ্য করে তোলে তাই পলিসি অধ্যায়নেও ফুকোর গভার্ণমেন্টালিটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
(চলবে)

No comments:
Post a Comment