Saturday, December 24, 2016

কবি রহমান হেনরীর কবিতা

সুরতহাল রিপোর্ট
#
কাশের বনে রক্ত লেগে আছে
ছিটেফোঁটা নিরন্ন অঞ্চলে;
(মেঘের) চোখ জ্বলে যায় জলে
#
চরের পাশে হাঁটুর সমতলে
মৃত-মানুষ এবং ঝাঁকের মাছে
যুদ্ধ শেষে ছড়ায় নাড়িভূঁড়ি
নদী দাঁড়ায় হাঁটুর সমতলে
আমরা চরের বালুই কেবল খুঁড়ি!
#
কাশের বনে রক্তজমাটকালো
চিহ্ন কিছু মুখর হয়ে আছে;
ভাষাই কি আর সকল কথা বলে?

---------------- রহমান হেনরী
                      ১৪ মে, ২০১২ খ্রিস্টাব্দ

No comments:

Post a Comment