Monday, March 12, 2018

নির্যাতন সহ্য করতে না পেরে নিজে দেশেই ফিরে যাচ্ছে সিরীয় শরণার্থীরা


২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত ১২ মিলিয়নেরও বেশি নিরীহ মানুষ ঘরছাড়া হয়েছে। যদিও ঘরছাড়া মানুষগুলো আবারো ঘরে ফিরতে চায়, কিন্তু কোন শহরই এখনো নিরাপদ নয়। সমগ্র শহরজুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে যার অনেক জায়গায় এখনও অবিস্ফোরিত মাইন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।


বহুমাত্রিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিমাসে একটি বিশেষ সংখ্যক শরণার্থী তাদের মাতৃভূমিতে ফিরছে জীবনের তীব্র ঝুকি নিয়ে।

Wednesday, March 7, 2018

ফিলিস্তিনে ইসরায়েলের পুরনো আগুনে ঘি ঢালছে ট্রাম্প !!


নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলির অন্যতম একটি ছিলো তিনি নির্বাচিত হলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবেন। এর আগে বিল ক্লিনটন এবং জর্জ বুশও একইরকম অঙ্গীকার করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা সে অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের অবস্থান থেকে মনে হচ্ছে তিনি ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছেন। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সব ধরনের আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন যেন উঠে পড়ে  লেগেছে।

Friday, March 2, 2018

তুরস্কে সিরিয়ান শরণার্থী পুরুষরা যৌন দাসত্বের শিকার হচ্ছে

তুর্কিতে আশ্রয় নেয়া সিরিয়ী শরণার্থী নারীদের  উপর ‘জোরপূর্বক বিয়ে’, লিঙ্গীয় সহিংসতা ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। কিন্তু পুরুষ শরণার্থীদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার বিষয়টি এখনো সামনে আসেনি।

তুর্কিতে আশ্রয় নেয়া সিরিয়ান শরণার্থীরা বহুমাত্রিক সংকটের মুখো মুখি হচ্ছে প্রতিনিয়ত। নারীদের মত পুরুষরা জোরপূর্বক বিয়ের শিকার হচ্ছে। তাদের অনেকেই বাধ্য হয়ে ধনী নারীদের কাছে নিজেদেরকে এক প্রকার বিক্রি করে দিচ্ছে। অনেকে আশ্রয়ের জন্য আবার অনেকে টিকে থাকার জন্য বা অর্থের জন্য এমন করতে বাধ্য হচ্ছে।

আলা নামক একজন ভিকটিমের বয়ানে এমন ঘটনা জানা যায়। আলা দুই বছর ধরে ইস্তাম্বুলে তার মা

Wednesday, March 15, 2017

অযাচিত বিভেদ


মানুষের একটা বড় সীমাবদ্ধতা হলো অধিকাংশ সময় মানুষ নিজেকে চিনতে পারেনা কিংবা চিনতে পারার সুযোগ পায়না অথচ অন্যকে জানার চেষ্টা করে নিরন্তর। আবার জগতকে ধারণায়িত করতে থাকে একটি নির্দিষ্ট মাপকাঠি দিয়ে যা অধিকাংশ ক্ষেত্রে স্বকেন্দ্রীক। এই দিক দিয়ে ভাবতে থাকলে, সামাজিকীকরণ মানুষের উপর একটা চাপানো প্রক্রিয়া; যা আদতে, মানুষকে “অন্য কেউ/কিছু” হতে শেখায় যা সে আদৌ না। মানুষ জন্মের পর থেকে সমগ্র জীবনব্যাপী যতটা সামাজিক হতে থাকে ততটাই নিজের স্বকীয়তাকে বিসর্জন দিতে থাকে। একটা অবিচ্ছিন্ন, অভেদ্য এবং প্রবল শৃঙ্খলে মানুষ আটকা পড়তে থাকে।

Monday, March 13, 2017

যোগাযোগ


রেল ষ্টেশন। লালমনিরহাট।