Wednesday, March 7, 2018

ফিলিস্তিনে ইসরায়েলের পুরনো আগুনে ঘি ঢালছে ট্রাম্প !!


নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলির অন্যতম একটি ছিলো তিনি নির্বাচিত হলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবেন। এর আগে বিল ক্লিনটন এবং জর্জ বুশও একইরকম অঙ্গীকার করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা সে অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের অবস্থান থেকে মনে হচ্ছে তিনি ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছেন। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সব ধরনের আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন যেন উঠে পড়ে  লেগেছে।

 মুসলিম, ইহুদি ও খ্রিষ্টানদের কাছে পবিত্র স্থান বলে বিবেচিত। ছবি: রয়টার্স

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বব্যপী সমালোচিত হয়েছে। এবার সেখানে মার্কিন দূতাবাস স্থাপনের তোড়জোড় শুরু করেছেন ট্রাম্প। যার অর্থ দাঁড়ায়, জেরুজালেম থেকে যেকোন মূল্যে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলা।

ট্রাম্পের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সেখানে শুধুমাত্র আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন হবেনা বরং ফিলিস্তিনিদের অধিকার তীব্রভাবে লঙ্ঘিত হবে।

No comments:

Post a Comment