তুর্কিতে
আশ্রয় নেয়া সিরিয়ী শরণার্থী নারীদের উপর ‘জোরপূর্বক
বিয়ে’, লিঙ্গীয় সহিংসতা ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। কিন্তু পুরুষ শরণার্থীদের
বিরুদ্ধে এই ধরনের সহিংসতার বিষয়টি এখনো সামনে আসেনি।
তুর্কিতে
আশ্রয় নেয়া সিরিয়ান শরণার্থীরা বহুমাত্রিক সংকটের মুখো মুখি হচ্ছে প্রতিনিয়ত। নারীদের
মত পুরুষরা জোরপূর্বক বিয়ের শিকার হচ্ছে। তাদের অনেকেই বাধ্য হয়ে ধনী নারীদের কাছে
নিজেদেরকে এক প্রকার বিক্রি করে দিচ্ছে। অনেকে আশ্রয়ের জন্য আবার অনেকে টিকে থাকার
জন্য বা অর্থের জন্য এমন করতে বাধ্য হচ্ছে।
আলা
নামক একজন ভিকটিমের বয়ানে এমন ঘটনা জানা যায়। আলা দুই বছর ধরে ইস্তাম্বুলে তার মা
ও বোনকে নিয়ে বসবাস করেছে। তিনি জানান তাকে খরচের টাকা উপার্জনের জন্য দিনে ১২ ঘন্টা ‘ওয়েটার’ হিসেবে কাজ করতে হতো। তার ইচ্ছে ছিলো তার পরিবারকে ইউরোপে পাঠাবে কিন্তু তিনি কোনভাবেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছিলেন না। বাধ্য হয়ে, ভিন্ন পন্থা অবলম্বন করলেন। তিনি কুয়েতি একজন বয়স্ক নারীর সাথে বিয়ের জন্য নিজেকে ’বিক্রি’ করলেন। তিনি বলেন:

”আমি কখনো ভাবিনি যে
টাকার বিনিময়ে এমন একজন নারীকে বিয়ে করবো যার প্রতি আমি আকর্ষিত নই- যাকে আমি ভালোবাসিনি।
কিন্তু আমার আসলে আর কোন পথ নেই।”
’এটা অনেকটা যৌন দাসত্ব
ছিলো’
আলা
জানান তার ঐ নারীর বয়স ছিলো ৪৫ বছর। ফলে গালফ দেশে বিয়ে হওয়ার কোন সম্ভাবনা ছিলো না।
এজন্য সে আলাকে বেছে নেয়। আলার সাথে ঐ নারীর ১০,০০০ ডলারের চুক্তি হয়, যা কিস্তিতে
পরিশোধ করার কথা ছিলো।
আলা বর্ণনায়, এই বিয়ে তার জন্য যৌন দাসত্ব ছিলো। একটা পর্যায়ে গিয়ে তারা আলাকে তার পাওনা টাকা দেয়া বন্ধ করে দেয়। আলা তার পাওনা দাবি করলে ঐ নারী তাকে তালাক দেয়।
আলা বর্ণনায়, এই বিয়ে তার জন্য যৌন দাসত্ব ছিলো। একটা পর্যায়ে গিয়ে তারা আলাকে তার পাওনা টাকা দেয়া বন্ধ করে দেয়। আলা তার পাওনা দাবি করলে ঐ নারী তাকে তালাক দেয়।
------------------------------------------------------------------------------------------------------
সিরিয়া ডিপলি-তে
প্রকাশিত আহমেদ জারার ‘’I Was Something She Bought’: Syrian Men Marry to Survive’
অবলম্বনে এই লেখাটি তৈরী করা হয়েছে।

No comments:
Post a Comment