কথা মনে পড়ছিলো খুব যে স্রোতে মোমবাতির
মত শুভ্রতা ছিলো-বিপুল দুঃখ ছিলো- সুখ-দুঃখের
পুরাণ ছিলো যেনবা লৌকিক অ্যাডোনিস কোন-
পুরোটাই বিবর।
আজ অফিসে কিছুই হয়নি কোন কাজ কেন জানো? তার
তথাকথিত চোখের রেলিং-এ বসেছিলো
একটা সবুজ
মগ্ন-বিষণ্ণ ফড়িং এবং তার শুঁড়ও
দৃপ্ত
ভঙ্গিতে টানছিলো সিগারেট।
আজ অফিসের
গোষ্ঠী উদ্ধার করতে এসেছি্লো
দেবতা-দয়িতা
বা রক্ষিতা
কোন, এসেছিলো বেদ-যীশু বা পাপাত্বা
কোন অচিন শ্বাপদ যেন গোগ্রাসে
খাচ্ছিলো আমাদের
পুরাতন পৃথিবী
অফিস শেষে অসংখ্য ক্লেদাক্ত ঠোঁটের
যান্ত্রিক
অট্ট হাসি- ঐ যে কাব্য দাসী
ব্যর্থ পিপাসী, তেড়ে গিয়ে বলেছি-
আজ সারাদিন অফিসটা কবিতাদের
নামে একেবারে পরপারে বেঁচে দিয়েছি!
------------------------- সাইফুল করীম
------------------------- সাইফুল করীম

No comments:
Post a Comment