১।
প্রেম বিরহের প্রতিরূপ বা বিষাদ মাত্রই
প্রেম
বলোনা তাকে ব্যথা
ওটাও প্রেম।
২।
চায়ের কাপে হট্টরোলে
দেদার উন্নয়ন
রাস্তাঘাটের কাটা পেটে
তার সম্মেলন-
আপনাদের চোখের মণি-
আলোতে থাকুন আজীবন
জয় জয় হে উন্নয়ন!
৩।
মানুষের এক জীবন এবং বহু জীবনের
প্রত্যক্ষদর্শী সে
মানুষ একবারই মরে এবং বহুতে তাকে দেখতে
আসে
মানুষের অনেক শান্তি অথচ দুঃখবোধও প্রবল
মানুষেরা কষ্টের মাঝেও কিন্তু থাকে দৃপ্ত
মনোবল
মানুষের সব আছে সব শুধু মানুষটাই নেই......
৪।
বড় দিনে বড় বড় চিন্তা-
হ্যান কারেংগা
ত্যান কারেংগা
ব্লা ব্লা ব্লা
বড় দিনে মৌজ-মাস্তির ধান্ধা-
পিয়েংগা-খুল কার লেহেঙ্গা
বহুত অ্যাশ কারেংগা
-------------------------------------------সাইফুল করীম

No comments:
Post a Comment