Showing posts with label তত্ত্বের ভক্ত. Show all posts
Showing posts with label তত্ত্বের ভক্ত. Show all posts

Wednesday, December 28, 2016

বিজ্ঞান ও প্রযুক্তি শুধুমাত্র পাশ্চাত্যের “সম্পত্তি” নয়!


বিজ্ঞান ও প্রযুক্তির সাথে বর্তমান মানুষের সম্পর্ক ঠিক শরীরের সাথে শ্বাস প্রশ্বাসের সম্পর্কের মতনই।কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমান কাল পর্যন্ত প্রযুক্তিক যে উৎকর্ষতা ঘটেছে সেখানে পাশ্চাত্যের ভূমিকা অতি উজ্জ্বল হিসেবে দৃশ্যমান। নিত্য নতুন উদ্ভাবন, সময়ের সাথে সাথে জীবনে গতির সঞ্চারণে আমরা পশ্চিমা বিজ্ঞানীদের কাছে ঋণী। এই বিষয়ে হয়তো খুব বেশি মানুষ দ্বিমত পোষণ করবেনা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেরই অজানা তা হলো পশ্চিমা বিজ্ঞানীদের এই বিস্তর উৎকর্ষতার পেছনেও গল্প আছে যা অধিকাংশ সময়েই অব্যক্ত কিংবা লুক্কায়িত থেকে গেছে।

Monday, December 26, 2016

মিশেল ফুকোর “গভার্নমেন্টালিটি” ও শোষণের নয়া ঢং

(শেষ খন্ড)

নব্য উদারনৈতিক “রাজনীতি”

থমাস লেমকে (Thomas Lemke) তাঁর আলোচনায় গভার্নমেন্টালিটি তত্ত্ব দিয়ে নব্য উদারনৈতিক রাজনীতি, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় যে শাসন, শোষণ কিংবা ক্ষমতা চর্চার ধরন রয়েছে সেগুলিকে সামনে এনে সমালোচনা করেছেন। তিনি ভিন্নতা থাকা সত্ত্বেও এন্থনি গিডেন্স, পিয়েরে বুর্দোর কাজের যোগসূত্রতা অনুধাবন করে, তাদের মার্ক্সিস্ট তত্ত্বের আলোকে নব্য উদারনৈতিকতাবাদের কিছু সমালোচনা উল্লেখ করেন। প্রথমত,নব্য উদারনৈতিকতাবাদ হচ্ছে একটা মতাদর্শ। দ্বিতীয়ত, এটা এমন পরিকল্পনা যার লক্ষ্য হচ্ছে “অসভ্য” ধনতন্ত্রকে “সভ্য” করা এবং তৃতীয়ত, নব্য উদারনৈতিকতাবাদ হচ্ছে একধরনের অর্থনৈতিক-রাজনৈতিক বাস্তবতা। লেমকে মনে করেন, যদি এই তিনটি