তোমার কাছে এলে আমি
তাহার দেখা পাই
মনে হয় এ জগতে কিছুই পাবার নাই।
দুজনেই বেশ মায়াকাড়া
খুব হাসি খুশি
একজনের হলে রাগ
অন্যজন হাসে
কিছু পরে দুজনাতে শুধুই ভালবাসে।
অথবা কেউ দুঃখ পেলে
আরেকজন পায় সুখ
যেনবা আয়নাতে দেখা বারবার নানা মুখ।
একটা তুমি তুমিই আর
দ্বিতীয়টা কাব্য
এক পুরুষের দুই রমণী- আহ!কী ভাগ্য!-----------------------------------ধূসর বেলাভূমি
No comments:
Post a Comment